ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, জানা যাবে বৃহস্পতিবার

ছবি : সংগৃহিত
ফলো করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানানো যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চাঁদ দেখার সংবাদ দেওয়া যাবে।

চাঁদ দেখার তথ্য যাচাই ও পর্যালোচনা শেষে রবিউল আউয়াল মাসের শুরু এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ট্যাগ : ইসলামিক ফাউন্ডেশন ঈদে মিলাদুন্নবী জাতীয় চাঁদ দেখা কমিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, জানা যাবে বৃহস্পতিবার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানানো যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চাঁদ দেখার সংবাদ দেওয়া যাবে।

চাঁদ দেখার তথ্য যাচাই ও পর্যালোচনা শেষে রবিউল আউয়াল মাসের শুরু এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ