ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির প্রস্তুতি সম্পন্ন

ছবি : সংগৃহিত
ফলো করুন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির সব প্রস্তুতি শেষ হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলা এবং মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।

বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন।

ওই নির্দেশনার পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মামলার রায় অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে সহায়তার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও দোষী সাব্যস্ত করা হয়। পরে ঢাকার সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল দুজনকেই মৃত্যুদণ্ড দেন।

রায়ের পর আসামিদের কনডেম সেলে পাঠানো হয়। পরবর্তীতে তারা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

এখন ডেথ রেফারেন্স ও আপিল শুনানির মাধ্যমে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে পর্যালোচনা করা হবে।

ট্যাগ : হাইকোর্ট শিশু ধর্ষণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির সব প্রস্তুতি শেষ হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলা এবং মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।

বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন।

ওই নির্দেশনার পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মামলার রায় অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে সহায়তার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও দোষী সাব্যস্ত করা হয়। পরে ঢাকার সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল দুজনকেই মৃত্যুদণ্ড দেন।

রায়ের পর আসামিদের কনডেম সেলে পাঠানো হয়। পরবর্তীতে তারা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

এখন ডেথ রেফারেন্স ও আপিল শুনানির মাধ্যমে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে পর্যালোচনা করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ