ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭১-এর অর্জনকে কেউ মুছে ফেলতে পারবে না: রিজভী

ছবি : সংগৃহিত
ফলো করুন

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমার পরিচিতি বাংলাদেশি। এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা যুদ্ধ করেছেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা কারা করছে, এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বীরত্বের কোনো ইতিহাস নেই, রয়েছে শুধু দালালির ইতিহাস।

‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে’ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠন দুটির নেতাকর্মীরা রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা হয়েছে। তিনি বলেন, ১৯৮৬ সালের নির্বাচন ও ২০০৮ সালের নির্বাচন ঘিরে দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। রিজভী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ১৯৭১ সালের চেতনাকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই।

জামায়াতে ইসলামীর একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সেখানে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের দাঁড়িপাল্লা আঁকার ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ১৯৭১ সালের ইতিহাসকে হালকা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে রয়েছে এবং দেশের স্বাধীনতা ও ইতিহাস রক্ষায় জনগণ সচেতন।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধ ১৯৭১

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৭১-এর অর্জনকে কেউ মুছে ফেলতে পারবে না: রিজভী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমার পরিচিতি বাংলাদেশি। এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা যুদ্ধ করেছেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা কারা করছে, এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বীরত্বের কোনো ইতিহাস নেই, রয়েছে শুধু দালালির ইতিহাস।

‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে’ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠন দুটির নেতাকর্মীরা রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা হয়েছে। তিনি বলেন, ১৯৮৬ সালের নির্বাচন ও ২০০৮ সালের নির্বাচন ঘিরে দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। রিজভী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ১৯৭১ সালের চেতনাকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই।

জামায়াতে ইসলামীর একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সেখানে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের দাঁড়িপাল্লা আঁকার ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ১৯৭১ সালের ইতিহাসকে হালকা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে রয়েছে এবং দেশের স্বাধীনতা ও ইতিহাস রক্ষায় জনগণ সচেতন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ