ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদ নিয়ে খলিলুর রহমানের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে লাভরভ এসব কথা বলেন। রুশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সাধারণ পরিষদের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন তারা।

বৈঠকে সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে। তিনি আরও আশা করেন, অধিবেশনটি বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে সম্মিলিত প্রচেষ্টা জোরদারে ভূমিকা রাখবে।

ট্যাগ : খলিলুর রহমান সের্গেই লাভরভ

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদ নিয়ে খলিলুর রহমানের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে লাভরভ এসব কথা বলেন। রুশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সাধারণ পরিষদের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন তারা।

বৈঠকে সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে। তিনি আরও আশা করেন, অধিবেশনটি বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে সম্মিলিত প্রচেষ্টা জোরদারে ভূমিকা রাখবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ