ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে দুই সার্বভৌম দেশের ভিত্তিতে'

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

'বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে দুই সার্বভৌম দেশের ভিত্তিতে'
ছবি : সংগৃহিত
ফলো করুন

গত ১৭ বছরে ব্যক্তি বা দলকেন্দ্রিক যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, সেই ধারায় আর বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নির্ধারণ হবে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে।

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের একটি ধারণা রয়েছে যে, আগের সরকার ক্ষমতায় থাকার ক্ষেত্রে ভারতের সঙ্গে বিশেষ ধরনের সম্পর্কের সুবিধা পেয়েছে। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় দুই দেশের সম্পর্ক নতুন ভিত্তিতে পুনর্বিন্যাস করা প্রয়োজন।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং দুই দেশের জনগণের সঙ্গে হওয়া উচিত।

ভারতও বর্তমানে জনগণের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি এটিকে ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভবিষ্যতের বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সম্পর্কের মতো।

তিনি আরও বলেন, ভারতের নিরাপত্তা নিয়ে তাদের নিজস্ব উদ্বেগ থাকতে পারে, বাংলাদেশেরও নিজস্ব বিষয় রয়েছে। এসব নিয়ে আলোচনা হতে পারে, তবে তা দুই দেশের সমমর্যাদার ভিত্তিতে হতে হবে।

ট্যাগ : ভারত ডা. জাহেদ উর রহমান বাংলাদেশ ভারত সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

'বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে দুই সার্বভৌম দেশের ভিত্তিতে'

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

গত ১৭ বছরে ব্যক্তি বা দলকেন্দ্রিক যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, সেই ধারায় আর বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নির্ধারণ হবে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে।

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের একটি ধারণা রয়েছে যে, আগের সরকার ক্ষমতায় থাকার ক্ষেত্রে ভারতের সঙ্গে বিশেষ ধরনের সম্পর্কের সুবিধা পেয়েছে। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় দুই দেশের সম্পর্ক নতুন ভিত্তিতে পুনর্বিন্যাস করা প্রয়োজন।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং দুই দেশের জনগণের সঙ্গে হওয়া উচিত।

ভারতও বর্তমানে জনগণের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি এটিকে ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভবিষ্যতের বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সম্পর্কের মতো।

তিনি আরও বলেন, ভারতের নিরাপত্তা নিয়ে তাদের নিজস্ব উদ্বেগ থাকতে পারে, বাংলাদেশেরও নিজস্ব বিষয় রয়েছে। এসব নিয়ে আলোচনা হতে পারে, তবে তা দুই দেশের সমমর্যাদার ভিত্তিতে হতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ