ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রধানের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।

এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। সফরকালে তিনি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতের উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন।

আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। তার সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ভিসা ডিজিটাল পেমেন্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রধানের বৈঠক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।

এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। সফরকালে তিনি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতের উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন।

আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। তার সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ