প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।[BANGVIEWS-POST:3552]এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। সফরকালে তিনি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতের উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। তার সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।