ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন বছর পর ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ, সেপ্টেম্বরে শুরু খেলা

তিন বছর পর ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ, সেপ্টেম্বরে শুরু খেলা
ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরছে ফিলিস্তিনের ফুটবল লিগ। আগামী সেপ্টেম্বর থেকে দেশটির ক্রীড়া কার্যক্রম ও ফুটবল প্রতিযোগিতা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

সোমবার (১০ আগস্ট) রামাল্লায় এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজউব জানান, ৪ সেপ্টেম্বর থেকে ফুটবল লিগসহ অন্যান্য ক্রীড়া কার্যক্রম শুরু হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ প্রায় সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ফুটবল ফেরার প্রথম আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুদ্ধে নিহত ক্রীড়াবিদদের স্মরণে এই নাম রাখা হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, সংঘাতে ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

এই টুর্নামেন্টে দুই শতাধিক ক্লাব অংশ নেবে। এর মধ্যে পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননে থাকা ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে ৩৬টি ক্লাব অংশ নেওয়ার কথা রয়েছে। একই সময়ে তিনটি অঞ্চলে টুর্নামেন্ট শুরু হবে।

জিবরিল রাজউব বলেন, যুদ্ধের কারণে ফিলিস্তিনিদের জীবনযাত্রার মতো ক্রীড়াঙ্গনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে খেলাধুলা এখনও আশা ও জীবনের প্রতীক হিসেবে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাবগুলো বর্তমানে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ফিফা ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।

রাজউব খেলোয়াড়, ক্লাব এবং শিশুদের নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ : গাজা ফিলিস্তিন ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


তিন বছর পর ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ, সেপ্টেম্বরে শুরু খেলা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরছে ফিলিস্তিনের ফুটবল লিগ। আগামী সেপ্টেম্বর থেকে দেশটির ক্রীড়া কার্যক্রম ও ফুটবল প্রতিযোগিতা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

সোমবার (১০ আগস্ট) রামাল্লায় এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজউব জানান, ৪ সেপ্টেম্বর থেকে ফুটবল লিগসহ অন্যান্য ক্রীড়া কার্যক্রম শুরু হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ প্রায় সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ফুটবল ফেরার প্রথম আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুদ্ধে নিহত ক্রীড়াবিদদের স্মরণে এই নাম রাখা হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, সংঘাতে ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

এই টুর্নামেন্টে দুই শতাধিক ক্লাব অংশ নেবে। এর মধ্যে পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননে থাকা ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে ৩৬টি ক্লাব অংশ নেওয়ার কথা রয়েছে। একই সময়ে তিনটি অঞ্চলে টুর্নামেন্ট শুরু হবে।

জিবরিল রাজউব বলেন, যুদ্ধের কারণে ফিলিস্তিনিদের জীবনযাত্রার মতো ক্রীড়াঙ্গনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে খেলাধুলা এখনও আশা ও জীবনের প্রতীক হিসেবে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাবগুলো বর্তমানে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ফিফা ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।

রাজউব খেলোয়াড়, ক্লাব এবং শিশুদের নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ