ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেবেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

ট্যাগ : জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকার

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেবেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ