ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের সাত দিনের রোডম্যাপ

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি আবার চালুর লক্ষ্যে সাত দিনের একটি রোডম্যাপ বা রূপরেখা প্রস্তাব করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সম্মতি দিলে এক সপ্তাহের মধ্যে দুই দেশের সশস্ত্র সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের সঙ্গে আলাপকালে আব্বাস আরাগচি এই পরিকল্পনার কথা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই সাত দিনের এই পরিকল্পনা দেওয়া হয়েছে। তার প্রস্তাব অনুযায়ী, পরিকল্পনাটি গ্রহণ করা হলে দুই দেশের মধ্যকার সশস্ত্র সংঘাত এক সপ্তাহের মধ্যে পুরোপুরি বন্ধ হতে পারে এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

আরাগচি জানান, তেহরান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে ইরান। ওয়াশিংটন প্রস্তাবটিতে সম্মতি দিলেই দ্রুত চুক্তি কার্যকর করে সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানান তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপের লক্ষ্য হলো চলমান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র আব্বাস আরাগচি

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের সাত দিনের রোডম্যাপ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি আবার চালুর লক্ষ্যে সাত দিনের একটি রোডম্যাপ বা রূপরেখা প্রস্তাব করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সম্মতি দিলে এক সপ্তাহের মধ্যে দুই দেশের সশস্ত্র সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের সঙ্গে আলাপকালে আব্বাস আরাগচি এই পরিকল্পনার কথা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই সাত দিনের এই পরিকল্পনা দেওয়া হয়েছে। তার প্রস্তাব অনুযায়ী, পরিকল্পনাটি গ্রহণ করা হলে দুই দেশের মধ্যকার সশস্ত্র সংঘাত এক সপ্তাহের মধ্যে পুরোপুরি বন্ধ হতে পারে এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

আরাগচি জানান, তেহরান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে ইরান। ওয়াশিংটন প্রস্তাবটিতে সম্মতি দিলেই দ্রুত চুক্তি কার্যকর করে সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানান তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপের লক্ষ্য হলো চলমান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ