ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব: ভারপ্রাপ্ত স্পিকার

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান ও সমমর্যাদা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করে না। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো ধরনের বোঝা বা প্রতিবন্ধকতা হিসেবে না দেখে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।বুধবার (১৯ আগস্ট) সংসদ সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাতে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান এবং সমাজে সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।[BANGVIEWS-POST:4039]প্রতিনিধিদলের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্যকর আইনি সুরক্ষা, মানসম্মত কর্মসংস্থান এবং শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের মর্যাদা রক্ষা করা সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ তৈরি করতে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য, বার্ডো দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার-২০২৬ লাভ করেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব: ভারপ্রাপ্ত স্পিকার