ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীতে কেন্দ্র প্রধানের ভুলে ৪৫২ শিক্ষার্থীর ফল বিপর্যয়

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজশাহীতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কেন্দ্র প্রধানের ভুলে ৪৫২ শিক্ষার্থীর ফলাফলে বিপর্যয়ের অভিযোগ উঠেছে। তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ার এডুকেশন বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষার ফল ২৫ নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সোমবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একপর্যায়ে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র প্রধান আইরিন জাফরকে অবরুদ্ধ করেন। ভুলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া তিনটি বিদ্যালয়ের ৪৫২ শিক্ষার্থীর ক্যারিয়ার এডুকেশন বিষয়ের নম্বর ভুলভাবে হিসাব করা হয়েছে। ৫০ নম্বরের পরীক্ষার ফল ২৫ নম্বরের পূর্ণমান ধরে প্রকাশ করায় শিক্ষার্থীরা প্রত্যাশার তুলনায় কম নম্বর পেয়েছে।

ঘটনার পর কেন্দ্র প্রধান আইরিন জাফর ভুলের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি নতুন হওয়ায় নম্বর এন্ট্রির সময় অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে। অন্য কয়েকটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ হওয়ায় সেই হিসাব অনুসরণ করতে গিয়ে ক্যারিয়ার এডুকেশন বিষয়ের নম্বরেও ভুল হয়েছে।

তিনি আরও জানান, ভুল সংশোধনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র প্রধান শিক্ষা বোর্ডে যান। সেখানে গিয়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে অবস্থান নেন তারা।

এ সময় মোবাইল ফোনে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী শিক্ষার্থী ও অভিভাবকদের জানান, ফলাফল সংশোধনের প্রক্রিয়া চলছে। তাদের অভিযোগকে যৌক্তিক উল্লেখ করে দ্রুত সংশোধিত ফল প্রকাশ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ট্যাগ : রাজশাহী এসএসসি ২০২৬

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে কেন্দ্র প্রধানের ভুলে ৪৫২ শিক্ষার্থীর ফল বিপর্যয়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ