ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহ বোর্ডে এসএসসির পাসের হার ৫৭.৩৯ শতাংশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন।

সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ০ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। দেশের ৬৫১টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এবার ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

ট্যাগ : এসএসসি ২০২৬ ময়মনসিংহ শিক্ষা বোর্ড

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ বোর্ডে এসএসসির পাসের হার ৫৭.৩৯ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন।

সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ০ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। দেশের ৬৫১টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এবার ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ