ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানসম্মত প্রাথমিক শিক্ষায় আন্তর্জাতিক সহায়তা চান ববি হাজ্জাজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শুধু বিদ্যালয়ে শিশুর উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়, শ্রেণিকক্ষে প্রকৃত শিখন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের ইকোসক চেম্বারে অনুষ্ঠিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (GPE) উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘Multiply Possibility: A New Era for Education Financing’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। ইতালি ও নাইজেরিয়ার জাতিসংঘ মিশন এবং GPE যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা সংস্কারের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার GPE-এর কাছ থেকে চলমান সংস্কার ও নতুন শিক্ষা উদ্যোগে আরও অর্থায়ন এবং কারিগরি সহায়তা প্রত্যাশা করছে সরকার।

সম্মেলনের ফাঁকে GPE-এর ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লস নর্থের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক উন্নয়ন, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা এবং শিক্ষার্থীদের শিখনফল বাড়াতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ববি হাজ্জাজ বাংলাদেশের শিক্ষা খাতের চলমান সংস্কার কার্যক্রম তুলে ধরে GPE-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের বিপুলসংখ্যক শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী GPE-এর প্রধান নির্বাহী কর্মকর্তা লরা ফ্রিজেন্টি এবং ডেপুটি সিইও চার্লস নর্থকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সফরের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার, চলমান সংস্কার এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো সরেজমিনে দেখার সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।

সম্মেলনে বিশ্বব্যাপী শিক্ষায় টেকসই অর্থায়ন বাড়ানো, উন্নয়ন সহযোগিতা জোরদার এবং মানসম্মত শিক্ষার জন্য নতুন বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে ২০২৬ সালের জুলাইয়ে বাংলাদেশের শিক্ষা খাতের জন্য GPE-এর মোট ৯৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান নিশ্চিত হয়। এর মধ্যে ৪৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট এবং ৫০ মিলিয়ন ডলার মাল্টিপ্লায়ার গ্র্যান্ট। এই অর্থ শিক্ষক উন্নয়ন ও শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে ব্যবহারের কথা রয়েছে।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মানসম্মত প্রাথমিক শিক্ষায় আন্তর্জাতিক সহায়তা চান ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ