ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ছবি : সংগৃহিত
ফলো করুন

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবায় মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসি বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৫১তম বিশেষ বিসিএসে মোট ৫ হাজার পদ রাখা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০টি পদ সহকারী সার্জনের জন্য। বাকি ৩০০টি পদে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

দেশের সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসকের চাহিদা পূরণের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে পিএসসি।

আবেদনের যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : বিসিএস পিএসসি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবায় মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসি বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৫১তম বিশেষ বিসিএসে মোট ৫ হাজার পদ রাখা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০টি পদ সহকারী সার্জনের জন্য। বাকি ৩০০টি পদে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

দেশের সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসকের চাহিদা পূরণের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে পিএসসি।

আবেদনের যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ