ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির তিন পরিদর্শককে বদলি, ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একইভাবে লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গুলশান থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করা মো. মিজানুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগ : ডিএমপি গুলশান থানা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির তিন পরিদর্শককে বদলি, ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একইভাবে লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গুলশান থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করা মো. মিজানুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ