ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যশোর বোর্ডে পাসের হার কমল ৭.৪২ শতাংশ

যশোর বোর্ডে পাসের হার কমল ৭.৪২ শতাংশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক কম ফলাফলের কারণে সামগ্রিক পাসের হার নেমে এসেছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ইংরেজি বিষয়ে পাসের হার ছিল ৭১ দশমিক ৮৪ শতাংশ এবং গণিতে ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন।

ফলাফলে দেখা গেছে, পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে ৪৮ হাজার ৪৬৩ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫১ জন।

অন্যদিকে, উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৩৯ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১২৭ জন।

সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, ইংরেজি ও গণিতের ফল তুলনামূলক খারাপ হওয়ায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। তিনি জানান, খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে এবং কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি।

ট্যাগ : এসএসসি ২০২৬ যশোর শিক্ষা বোর্ড

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোর বোর্ডে পাসের হার কমল ৭.৪২ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক কম ফলাফলের কারণে সামগ্রিক পাসের হার নেমে এসেছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ইংরেজি বিষয়ে পাসের হার ছিল ৭১ দশমিক ৮৪ শতাংশ এবং গণিতে ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন।

ফলাফলে দেখা গেছে, পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে ৪৮ হাজার ৪৬৩ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫১ জন।

অন্যদিকে, উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৩৯ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১২৭ জন।

সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, ইংরেজি ও গণিতের ফল তুলনামূলক খারাপ হওয়ায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। তিনি জানান, খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে এবং কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ