ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল

ছবি : সংগৃহিত
ফলো করুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। তার করা আপিল আবেদন সোমবার (১০ আগস্ট) আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক অবস্থায় থাকা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডের সাজা দেন। স্বাধীনতার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়।

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। তিনি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে পরিচিত ছিলেন।

দীর্ঘ সময় পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। এর আগে রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল করার শর্তে তার সাজা সাময়িক স্থগিত করা হয়।

আত্মসমর্পণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।

আবুল কালাম আযাদের আইনজীবী মশিউল আলম জানান, ২০১৩ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। পরে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট শর্তে সাজা স্থগিত করা হয়। সেই শর্ত অনুযায়ী তিনি আত্মসমর্পণ করে আপিল করার সুযোগ পেয়েছেন।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ আবুল কালাম আযাদ মুক্তিযুদ্ধ ১৯৭১

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। তার করা আপিল আবেদন সোমবার (১০ আগস্ট) আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক অবস্থায় থাকা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডের সাজা দেন। স্বাধীনতার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়।

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। তিনি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে পরিচিত ছিলেন।

দীর্ঘ সময় পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। এর আগে রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল করার শর্তে তার সাজা সাময়িক স্থগিত করা হয়।

আত্মসমর্পণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।

আবুল কালাম আযাদের আইনজীবী মশিউল আলম জানান, ২০১৩ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। পরে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট শর্তে সাজা স্থগিত করা হয়। সেই শর্ত অনুযায়ী তিনি আত্মসমর্পণ করে আপিল করার সুযোগ পেয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ