ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেলানী হত্যার ১৫ বছর পর কফিনের অপ্রকাশিত ছবি প্রকাশ

কফিন হস্তান্তরের সময় তোলা ছবি: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
ফলো করুন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের কফিন গ্রহণের একটি ছবি প্রকাশ করেছেন।

রোববার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে ছবিটি প্রকাশ করে সায়ের লিখেছেন, ফেলানীর মরদেহের মুখ অনেকেই হয়তো কখনো দেখেননি। ২০১১ সালের ৭ জানুয়ারি বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত ১৫ বছর বয়সী এই কিশোরীর মরদেহের কফিন তার পরিবার যেভাবে গ্রহণ করেছিল, সেই ছবিই প্রকাশ করা হয়েছে।

পোস্টে জুলকারনাইন সায়ের সীমান্ত হত্যার ঘটনাগুলোর স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানী খাতুনকে সম্মান জানানো স্মারক এবং সীমান্তে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কিছু নথি সরিয়ে ফেলা হয়েছে।

তিনি দাবি করেন, ফেলানীসহ সীমান্ত হত্যার শিকার অন্যান্য বাংলাদেশিদের স্মরণে স্থাপন করা স্মৃতিচিহ্নগুলো দ্রুত পুনঃস্থাপন করা উচিত।

এর আগে, গত ৫ আগস্ট উদ্বোধন করা জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানীর ছবি সংবলিত একটি স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই কফিন গ্রহণের ছবিটি প্রকাশ করেছেন বলে জানান সায়ের।

সূত্র: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফেলানী হত্যার ১৫ বছর পর কফিনের অপ্রকাশিত ছবি প্রকাশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের কফিন গ্রহণের একটি ছবি প্রকাশ করেছেন।

রোববার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে ছবিটি প্রকাশ করে সায়ের লিখেছেন, ফেলানীর মরদেহের মুখ অনেকেই হয়তো কখনো দেখেননি। ২০১১ সালের ৭ জানুয়ারি বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত ১৫ বছর বয়সী এই কিশোরীর মরদেহের কফিন তার পরিবার যেভাবে গ্রহণ করেছিল, সেই ছবিই প্রকাশ করা হয়েছে।

পোস্টে জুলকারনাইন সায়ের সীমান্ত হত্যার ঘটনাগুলোর স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানী খাতুনকে সম্মান জানানো স্মারক এবং সীমান্তে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কিছু নথি সরিয়ে ফেলা হয়েছে।

তিনি দাবি করেন, ফেলানীসহ সীমান্ত হত্যার শিকার অন্যান্য বাংলাদেশিদের স্মরণে স্থাপন করা স্মৃতিচিহ্নগুলো দ্রুত পুনঃস্থাপন করা উচিত।

এর আগে, গত ৫ আগস্ট উদ্বোধন করা জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানীর ছবি সংবলিত একটি স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই কফিন গ্রহণের ছবিটি প্রকাশ করেছেন বলে জানান সায়ের।

সূত্র: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ