ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিডনি বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুই উড়োজাহাজের সংঘর্ষ

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে টারম্যাক এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি উড়োজাহাজ। তবে সংঘর্ষ এড়ানো গেলেও ঘটনায় উড়োজাহাজ দুটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।রোববার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সিডনি বিমানবন্দরের টারম্যাকে জেটস্টারের একটি এ৩২০ উড়োজাহাজ এবং কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ খুব কাছাকাছি চলে আসে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।কর্তৃপক্ষ জানায়, জেটস্টারের উড়োজাহাজটি কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাইলটরা একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ দেখতে পান। উড়োজাহাজটি তখন একটি এয়ারক্রাফট টাগের মাধ্যমে সরানো হচ্ছিল।[BANGVIEWS-POST:3425]পরিস্থিতি বুঝতে পেরে উভয় উড়োজাহাজকে দ্রুত থামানো হয়। তবে আকস্মিক ব্রেক করার কারণে জেটস্টারের একজন কেবিন ক্রু সদস্য আহত হন।এ ঘটনায় কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের চাকা এবং সেটিকে টেনে নেওয়া টাগের সংযোগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাসও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। জেটস্টারের এক মুখপাত্র জানান, তাদের উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা অনুযায়ী চলছিল। এ সময় অন্য একটি উড়োজাহাজ খুব কাছে চলে আসায় পাইলটদের দ্রুত ব্রেক করতে হয়।ঘটনার পর বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সূত্র: রয়টার্স

সিডনি বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুই উড়োজাহাজের সংঘর্ষ