ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য অনলাইনে প্রকাশে হাইকোর্টের রুল

দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য অনলাইনে প্রকাশে হাইকোর্টের রুল
ছবি : সংগৃহিত
ফলো করুন

ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে জনসাধারণের জন্য অনলাইনে উন্মুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৯ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত জানতে চেয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য নিয়ে একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজ তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। শুনানি শেষে আদালত স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

ব্যারিস্টার ফাহমিদা আখতার জানান, দেশে অপরাধের সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের জন্য একটি ডিজিটাল ডাটাবেজ প্রয়োজন। এতে দণ্ডিত ব্যক্তিদের অপরাধের রেকর্ড সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, এমন ডাটাবেজ চালু হলে একদিকে অপরাধ পুনরাবৃত্তি কমাতে সহায়ক হতে পারে, অন্যদিকে কোনো ব্যক্তিকে চাকরি বা গৃহস্থালি কাজে নিয়োগের আগে তার পটভূমি যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

তার মতে, দেশে অপরাধের পর শাস্তির বিধান থাকলেও অপরাধ প্রতিরোধ ও যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্যভিত্তিক ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়।

ফাহমিদা আখতার আরও বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্যভান্ডার তৈরি হলে নাগরিকদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় সহায়ক হতে পারে।

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন।

ট্যাগ : হাইকোর্ট দণ্ডপ্রাপ্ত আসামি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য অনলাইনে প্রকাশে হাইকোর্টের রুল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে জনসাধারণের জন্য অনলাইনে উন্মুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৯ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত জানতে চেয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য নিয়ে একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজ তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। শুনানি শেষে আদালত স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

ব্যারিস্টার ফাহমিদা আখতার জানান, দেশে অপরাধের সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের জন্য একটি ডিজিটাল ডাটাবেজ প্রয়োজন। এতে দণ্ডিত ব্যক্তিদের অপরাধের রেকর্ড সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, এমন ডাটাবেজ চালু হলে একদিকে অপরাধ পুনরাবৃত্তি কমাতে সহায়ক হতে পারে, অন্যদিকে কোনো ব্যক্তিকে চাকরি বা গৃহস্থালি কাজে নিয়োগের আগে তার পটভূমি যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

তার মতে, দেশে অপরাধের পর শাস্তির বিধান থাকলেও অপরাধ প্রতিরোধ ও যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্যভিত্তিক ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়।

ফাহমিদা আখতার আরও বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্যভান্ডার তৈরি হলে নাগরিকদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় সহায়ক হতে পারে।

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ