ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য অনলাইনে প্রকাশে হাইকোর্টের রুল

ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে জনসাধারণের জন্য অনলাইনে উন্মুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রোববার (৯ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালত জানতে চেয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য নিয়ে একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজ তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না।রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। শুনানি শেষে আদালত স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।ব্যারিস্টার ফাহমিদা আখতার জানান, দেশে অপরাধের সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের জন্য একটি ডিজিটাল ডাটাবেজ প্রয়োজন। এতে দণ্ডিত ব্যক্তিদের অপরাধের রেকর্ড সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।[BANGVIEWS-POST:3418]তিনি বলেন, এমন ডাটাবেজ চালু হলে একদিকে অপরাধ পুনরাবৃত্তি কমাতে সহায়ক হতে পারে, অন্যদিকে কোনো ব্যক্তিকে চাকরি বা গৃহস্থালি কাজে নিয়োগের আগে তার পটভূমি যাচাইয়ের সুযোগ তৈরি হবে।তার মতে, দেশে অপরাধের পর শাস্তির বিধান থাকলেও অপরাধ প্রতিরোধ ও যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্যভিত্তিক ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়।ফাহমিদা আখতার আরও বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্যভান্ডার তৈরি হলে নাগরিকদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় সহায়ক হতে পারে। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য অনলাইনে প্রকাশে হাইকোর্টের রুল