ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাইপর্বের শঙ্কায় দুইবারের চ্যাম্পিয়নরা

ফাইল ছবি
ফলো করুন

আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি জায়গা করে নিয়েছে। বাকি দলগুলোর মধ্যে আটটি দল আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

জিম্বাবুয়ে র‍্যাংকিংয়ের সেরা আটে না থাকায় সেরা নয় দলের মধ্যে থাকা একটি দলও সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে রয়েছে। তাদের রেটিং পয়েন্ট ৭৭। অন্যদিকে বাংলাদেশ ৯ নম্বরে থেকে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। আর ৮ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৯০।

সরাসরি বিশ্বকাপে খেলতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত সেরা নয় দলের মধ্যে থাকতে হবে।

এই সময়সীমার আগে ওয়েস্ট ইন্ডিজের বাকি রয়েছে মাত্র দুটি ওয়ানডে। প্রতিপক্ষ ভারত, আর ম্যাচ দুটি হবে ভারতের মাটিতে। ফলে র‍্যাংকিংয়ে উঠে আসার কাজটি তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।

ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাংলাদেশের অবস্থান পেছনে ফেলা কঠিন হবে। কারণ দুই দলের মধ্যে বর্তমানে ৬ রেটিং পয়েন্টের ব্যবধান রয়েছে। এ সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় তাদের রেটিং পরিবর্তনের সুযোগও নেই।

আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ব্যর্থতাই মূলত ওয়েস্ট ইন্ডিজের জন্য পরিস্থিতি আরও জটিল করেছে। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানিস্তান।

এই জয়ে র‍্যাংকিংয়ে ৮ নম্বরে থাকা আফগানিস্তান বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেছে। অন্যদিকে আয়ারল্যান্ডও সরাসরি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে।

সিরিজে ৫-০ ব্যবধানে জিতলে আয়ারল্যান্ডের সুযোগ থাকত। তবে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তাদের সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

ট্যাগ : আফগানিস্তান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাইপর্বের শঙ্কায় দুইবারের চ্যাম্পিয়নরা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি জায়গা করে নিয়েছে। বাকি দলগুলোর মধ্যে আটটি দল আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

জিম্বাবুয়ে র‍্যাংকিংয়ের সেরা আটে না থাকায় সেরা নয় দলের মধ্যে থাকা একটি দলও সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে রয়েছে। তাদের রেটিং পয়েন্ট ৭৭। অন্যদিকে বাংলাদেশ ৯ নম্বরে থেকে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। আর ৮ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৯০।

সরাসরি বিশ্বকাপে খেলতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত সেরা নয় দলের মধ্যে থাকতে হবে।

এই সময়সীমার আগে ওয়েস্ট ইন্ডিজের বাকি রয়েছে মাত্র দুটি ওয়ানডে। প্রতিপক্ষ ভারত, আর ম্যাচ দুটি হবে ভারতের মাটিতে। ফলে র‍্যাংকিংয়ে উঠে আসার কাজটি তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।

ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাংলাদেশের অবস্থান পেছনে ফেলা কঠিন হবে। কারণ দুই দলের মধ্যে বর্তমানে ৬ রেটিং পয়েন্টের ব্যবধান রয়েছে। এ সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় তাদের রেটিং পরিবর্তনের সুযোগও নেই।

আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ব্যর্থতাই মূলত ওয়েস্ট ইন্ডিজের জন্য পরিস্থিতি আরও জটিল করেছে। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানিস্তান।

এই জয়ে র‍্যাংকিংয়ে ৮ নম্বরে থাকা আফগানিস্তান বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেছে। অন্যদিকে আয়ারল্যান্ডও সরাসরি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে।

সিরিজে ৫-০ ব্যবধানে জিতলে আয়ারল্যান্ডের সুযোগ থাকত। তবে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তাদের সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ