ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ সফরে ভারতীয় দলের সিরিজ নিয়ে নতুন অনিশ্চয়তা

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সূচি থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এই আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের প্রভাব সিরিজ আয়োজনের সম্ভাবনার ওপর পড়ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজন সম্ভব হতে পারে।

মূলত ২০২৪ সালে হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত এই সিরিজ। পরে দুই দফায় তা পিছিয়ে যায়। এবার আগস্টের শেষ দিকে সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও নতুন পরিস্থিতিতে আবারও শঙ্কা দেখা দিয়েছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর ভারতীয় দলের সফর নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, সিরিজ আয়োজনের বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা নিয়ে তারা সন্দিহান।

তিনি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি ২৮ আগস্টের মধ্যে শুরু হওয়ার কথা ছিল। হাতে সময়ও খুব বেশি নেই। বিসিবি নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে।

তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের কোনো ঘোষণা না আসা পর্যন্ত আশা ধরে রাখতে চায় বিসিবি।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট বিসিবি ভারত ক্রিকেট

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সফরে ভারতীয় দলের সিরিজ নিয়ে নতুন অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সূচি থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এই আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের প্রভাব সিরিজ আয়োজনের সম্ভাবনার ওপর পড়ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজন সম্ভব হতে পারে।

মূলত ২০২৪ সালে হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত এই সিরিজ। পরে দুই দফায় তা পিছিয়ে যায়। এবার আগস্টের শেষ দিকে সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও নতুন পরিস্থিতিতে আবারও শঙ্কা দেখা দিয়েছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর ভারতীয় দলের সফর নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, সিরিজ আয়োজনের বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা নিয়ে তারা সন্দিহান।

তিনি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি ২৮ আগস্টের মধ্যে শুরু হওয়ার কথা ছিল। হাতে সময়ও খুব বেশি নেই। বিসিবি নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে।

তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের কোনো ঘোষণা না আসা পর্যন্ত আশা ধরে রাখতে চায় বিসিবি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ