ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বার্সেলোনার আরাউহোকে নিতে লোন চুক্তির কাছাকাছি লিভারপুল

ছবি : সংগৃহিত
ফলো করুন

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে এক মৌসুমের জন্য দলে নেওয়ার চুক্তির খুব কাছে পৌঁছেছে ইংলিশ ক্লাব লিভারপুল।

চুক্তি অনুযায়ী, লোনে দলে নেওয়ার পর তার পারফরম্যান্স সন্তোষজনক হলে স্থায়ীভাবে আরাউহোকে কিনে নেওয়ার সুযোগ থাকবে লিভারপুলের। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হতে পারে।

২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত কয়েক মৌসুমে বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ক্লাবটির হয়ে একাধিক লা লিগা শিরোপা জয়ে অবদান রেখেছেন এবং গত মৌসুমের শেষ দিকে অধিনায়কের দায়িত্বও পালন করেন।

বার্সেলোনার সঙ্গে আরাউহোর বর্তমান চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত থাকলেও গত মৌসুমে দলে তার ভূমিকা কিছুটা কমে যায়। লা লিগায় তিনি মাত্র ১১ ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

এ সময়ে তরুণ ডিফেন্ডার জেরার্ড মার্টিন ও পাও কুবারসি বার্সেলোনার মূল রক্ষণ জুটিতে জায়গা করে নেন। ফলে আরাউহোর নিয়মিত খেলার সুযোগ কমে যায়।

২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেন আরাউহো। এরপর কাতালান ক্লাবটির হয়ে ২০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে, ইব্রাহিমা কোনাতে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রক্ষণভাগে নতুন খেলোয়াড়ের সন্ধানে ছিল ইংলিশ ক্লাবটি। সেই ঘাটতি পূরণ করতেই আরাউহোকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগের এই ক্লাব।

ট্যাগ : বার্সেলোনা লিভারপুল রোনাল্ড আরাউহো

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনার আরাউহোকে নিতে লোন চুক্তির কাছাকাছি লিভারপুল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে এক মৌসুমের জন্য দলে নেওয়ার চুক্তির খুব কাছে পৌঁছেছে ইংলিশ ক্লাব লিভারপুল।

চুক্তি অনুযায়ী, লোনে দলে নেওয়ার পর তার পারফরম্যান্স সন্তোষজনক হলে স্থায়ীভাবে আরাউহোকে কিনে নেওয়ার সুযোগ থাকবে লিভারপুলের। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হতে পারে।

২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত কয়েক মৌসুমে বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ক্লাবটির হয়ে একাধিক লা লিগা শিরোপা জয়ে অবদান রেখেছেন এবং গত মৌসুমের শেষ দিকে অধিনায়কের দায়িত্বও পালন করেন।

বার্সেলোনার সঙ্গে আরাউহোর বর্তমান চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত থাকলেও গত মৌসুমে দলে তার ভূমিকা কিছুটা কমে যায়। লা লিগায় তিনি মাত্র ১১ ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

এ সময়ে তরুণ ডিফেন্ডার জেরার্ড মার্টিন ও পাও কুবারসি বার্সেলোনার মূল রক্ষণ জুটিতে জায়গা করে নেন। ফলে আরাউহোর নিয়মিত খেলার সুযোগ কমে যায়।

২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেন আরাউহো। এরপর কাতালান ক্লাবটির হয়ে ২০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে, ইব্রাহিমা কোনাতে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রক্ষণভাগে নতুন খেলোয়াড়ের সন্ধানে ছিল ইংলিশ ক্লাবটি। সেই ঘাটতি পূরণ করতেই আরাউহোকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগের এই ক্লাব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ