ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেন্টমার্টিন রক্ষায় মহাপরিকল্পনা করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

সেন্টমার্টিন রক্ষায় মহাপরিকল্পনা করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের একটি মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) বিকেলে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন গ্রাউন্ডে ফলজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি সুপারিশ পাওয়া গেছে। দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশ সুরক্ষা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সেন্টমার্টিনে বসবাসকারী মানুষ দ্বীপের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে তারা নানা প্রতিকূলতার মধ্যেও দ্বীপের সঙ্গে সম্পৃক্ত থেকে বসবাস করছেন। তাই তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যের আধার। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষাও সরকারের দায়িত্ব।

তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে দ্বীপের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্থানীয় বাসিন্দাসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও টেকসই পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সরকার, স্থানীয় জনগণ, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

ট্যাগ : সেন্টমার্টিন বৃক্ষরোপণ পরিবেশ সুরক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


সেন্টমার্টিন রক্ষায় মহাপরিকল্পনা করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের একটি মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) বিকেলে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন গ্রাউন্ডে ফলজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি সুপারিশ পাওয়া গেছে। দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশ সুরক্ষা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সেন্টমার্টিনে বসবাসকারী মানুষ দ্বীপের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে তারা নানা প্রতিকূলতার মধ্যেও দ্বীপের সঙ্গে সম্পৃক্ত থেকে বসবাস করছেন। তাই তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যের আধার। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষাও সরকারের দায়িত্ব।

তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে দ্বীপের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্থানীয় বাসিন্দাসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও টেকসই পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সরকার, স্থানীয় জনগণ, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ