ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাহারাত মডেল মাদ্রাসায় ৭ম সবক প্রদান অনুষ্ঠান, নতুন ধাপে ৯৬ শিক্ষার্থী

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর মাহারাত মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ৭ম সবক প্রদান অনুষ্ঠান-২০২৬। কুরআন শিক্ষার ধারাবাহিকতায় নূরানি, আমপারা ও নাজেরা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নতুন শিক্ষাধাপে প্রবেশ উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোট ৯৬ জন শিক্ষার্থী পবিত্র কুরআন শিক্ষার পরবর্তী ধাপে উত্তরণের জন্য সবক গ্রহণ করে। এর মধ্যে নূরানি থেকে আমপারা, আমপারা থেকে নাজেরা এবং নাজেরা থেকে হিফজুল কুরআন বিভাগে অগ্রসর হওয়া শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজ ও শায়েখ কারী আব্দুল হক সাহেব (হাফি.)। তিনি শিক্ষার্থীদের কুরআন শিক্ষার গুরুত্ব, নিয়মিত অনুশীলন ও সুন্দর চরিত্র গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাহারাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান ড. মো. নুরুল্লাহ আল-মাদানী, প্রিন্সিপাল শায়েখ মুনকাদির সাদি আল-মাদানীসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর আলোকে জীবন পরিচালনা করাই মূল লক্ষ্য। তারা শিক্ষার্থীদের ঈমান, আমল ও উত্তম চরিত্র গঠনের জন্য উৎসাহিত করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, কুরআনের এই নতুন যাত্রা শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করবে এবং তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাহারাত মডেল মাদ্রাসায় ৭ম সবক প্রদান অনুষ্ঠান, নতুন ধাপে ৯৬ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মাহারাত মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ৭ম সবক প্রদান অনুষ্ঠান-২০২৬। কুরআন শিক্ষার ধারাবাহিকতায় নূরানি, আমপারা ও নাজেরা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নতুন শিক্ষাধাপে প্রবেশ উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোট ৯৬ জন শিক্ষার্থী পবিত্র কুরআন শিক্ষার পরবর্তী ধাপে উত্তরণের জন্য সবক গ্রহণ করে। এর মধ্যে নূরানি থেকে আমপারা, আমপারা থেকে নাজেরা এবং নাজেরা থেকে হিফজুল কুরআন বিভাগে অগ্রসর হওয়া শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজ ও শায়েখ কারী আব্দুল হক সাহেব (হাফি.)। তিনি শিক্ষার্থীদের কুরআন শিক্ষার গুরুত্ব, নিয়মিত অনুশীলন ও সুন্দর চরিত্র গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাহারাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান ড. মো. নুরুল্লাহ আল-মাদানী, প্রিন্সিপাল শায়েখ মুনকাদির সাদি আল-মাদানীসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর আলোকে জীবন পরিচালনা করাই মূল লক্ষ্য। তারা শিক্ষার্থীদের ঈমান, আমল ও উত্তম চরিত্র গঠনের জন্য উৎসাহিত করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, কুরআনের এই নতুন যাত্রা শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করবে এবং তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ