ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামাবে ভারত

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামাবে ভারত
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে একই সময়ে ফিফা এশিয়ান কাপের সূচি থাকায় দল নির্বাচন নিয়ে সমস্যায় পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে ৩ অক্টোবর। ফলে এশিয়ান কাপে ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণশক্তির দল মাঠে নামানো কঠিন হয়ে পড়বে।

এ পরিস্থিতিতে ব্রাজিলের বিপক্ষে ভারতের মূল জাতীয় দল খেলানোর পরিকল্পনা করছে এআইএফএফ। অন্যদিকে এশিয়ান কাপে তুলনামূলকভাবে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপপর্ব থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলই পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।

এআইএফএফের এই পরিকল্পনার সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ‘খেল নাউ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এশিয়ান কাপ সাফ চ্যাম্পিয়নশিপের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জাতীয় দলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তাই একটি প্রীতি ম্যাচের চেয়ে প্রতিযোগিতামূলক কয়েকটি ম্যাচ খেললে দলের বেশি উপকার হবে বলে মনে করেন তিনি।

ভাইচুং ভুটিয়ার মতে, ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ নিঃসন্দেহে বিশেষ। তবে জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়নের কথা বিবেচনা করলে এ সময় এমন একটি ম্যাচ আয়োজন করা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে এশিয়ান কাপ থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই এআইএফএফের। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে ভারতের সেরা খেলোয়াড়দের খেলানোর সিদ্ধান্তও বহাল রয়েছে। ফলে দুই প্রতিযোগিতা সামলাতে দুটি আলাদা দল মাঠে নামানোর পথেই এগোচ্ছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।

ট্যাগ : ব্রাজিল ফুটবল ভারত ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামাবে ভারত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ভারতের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে একই সময়ে ফিফা এশিয়ান কাপের সূচি থাকায় দল নির্বাচন নিয়ে সমস্যায় পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে ৩ অক্টোবর। ফলে এশিয়ান কাপে ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণশক্তির দল মাঠে নামানো কঠিন হয়ে পড়বে।

এ পরিস্থিতিতে ব্রাজিলের বিপক্ষে ভারতের মূল জাতীয় দল খেলানোর পরিকল্পনা করছে এআইএফএফ। অন্যদিকে এশিয়ান কাপে তুলনামূলকভাবে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপপর্ব থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলই পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।

এআইএফএফের এই পরিকল্পনার সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ‘খেল নাউ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এশিয়ান কাপ সাফ চ্যাম্পিয়নশিপের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জাতীয় দলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তাই একটি প্রীতি ম্যাচের চেয়ে প্রতিযোগিতামূলক কয়েকটি ম্যাচ খেললে দলের বেশি উপকার হবে বলে মনে করেন তিনি।

ভাইচুং ভুটিয়ার মতে, ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ নিঃসন্দেহে বিশেষ। তবে জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়নের কথা বিবেচনা করলে এ সময় এমন একটি ম্যাচ আয়োজন করা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে এশিয়ান কাপ থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই এআইএফএফের। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে ভারতের সেরা খেলোয়াড়দের খেলানোর সিদ্ধান্তও বহাল রয়েছে। ফলে দুই প্রতিযোগিতা সামলাতে দুটি আলাদা দল মাঠে নামানোর পথেই এগোচ্ছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ