ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম আগের মতোই ভর্তি পরীক্ষার ভিত্তিতে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখা হচ্ছে। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে। সে সময় তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের আগাম প্রস্তুতির সুযোগ দিতে বিষয়টি আগে থেকেই জানিয়ে দেন।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। ফলে এ শ্রেণিতে আগের মতোই লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে, আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বহাল থাকবে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু করা হয়। পরবর্তী বছর ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর হয়। তবে সে সময়ও দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো।

ট্যাগ : শিক্ষা মন্ত্রণালয় স্কুল ভর্তি

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম আগের মতোই ভর্তি পরীক্ষার ভিত্তিতে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখা হচ্ছে। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে। সে সময় তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের আগাম প্রস্তুতির সুযোগ দিতে বিষয়টি আগে থেকেই জানিয়ে দেন।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। ফলে এ শ্রেণিতে আগের মতোই লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে, আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বহাল থাকবে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু করা হয়। পরবর্তী বছর ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর হয়। তবে সে সময়ও দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ