ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানে কৃষি খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকার কৃষি শ্রমিক ভিসার আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। ফলে ওমানের অনুমোদিত কৃষকরা এখন বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওমান অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে ওমান কৃষি অ্যাসোসিয়েশনের (ওএএ) আল দাহিরাহ শাখা কৃষি শ্রমিক নিয়োগের নতুন কর্মসূচি চালুর ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশন জানায়, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে নিবন্ধিত কৃষকরা প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

তবে এ সুবিধা কেবল ওএএর আল দাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য প্রযোজ্য হবে। আবেদনকারীদের বার্ষিক ফি পরিশোধের প্রমাণ, কৃষি হোল্ডিংয়ের সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ওমানের কৃষকরা আল মুরতাফার অফিসে গিয়ে বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিতে অসঙ্গতি থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

ওমানের একটি সরকারি সেবা কেন্দ্রের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই কোটা বিভিন্ন গভর্নরেটে বণ্টন করা হবে এবং কোনো একটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন শ্রমিক নিয়োগ করতে পারবে।

ওমানে কৃষি মৌসুমে শ্রমিকের চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ : ওমান কৃষি ভিসা

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ