ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেজাজ হারানোর ভিডিও ঘিরে আলোচনা, ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

ছবি : সংগৃহিত
ফলো করুন

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন হানজালার সালিশ বৈঠকে মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর খণ্ডিত অংশে তাকে একটি সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায়।

শনিবার (২০ জুন) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালা। তিনি জানান, কয়েক দিন আগে শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় একটি স্থানীয় বিরোধ মীমাংসার লক্ষ্যে সালিশ বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। বৈঠকের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও উচ্চবাচ্য শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়।

তিনি বলেন, “সালিশে বসে দুপক্ষ যখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে, তখন পরিস্থিতি শান্ত করতে গিয়ে আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম এবং তাদের কঠোর ভাষায় শাসন করি।”

তিনি আরও জানান, পরবর্তীতে সালিশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উভয় পক্ষই সমঝোতায় পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে দত্তপাড়া ইউনিয়নে পারিবারিক বিরোধ নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি হানজালা হস্তক্ষেপ করেন।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” পরে টেবিল চাপড়ে তিনি আরও বলেন, “এই মিয়া চুপ করেন, আমি বিচার করার জন্য এসেছি। কাউন্টার দিলে আমি দিব।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন সংসদ সদস্য হিসেবে তার আরও সংযত ও ধৈর্যশীল আচরণ করা উচিত ছিল।

ট্যাগ : মাদারীপুর হানজালা সালিশে

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেজাজ হারানোর ভিডিও ঘিরে আলোচনা, ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন হানজালার সালিশ বৈঠকে মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর খণ্ডিত অংশে তাকে একটি সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায়।

শনিবার (২০ জুন) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালা। তিনি জানান, কয়েক দিন আগে শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় একটি স্থানীয় বিরোধ মীমাংসার লক্ষ্যে সালিশ বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। বৈঠকের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও উচ্চবাচ্য শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়।

তিনি বলেন, “সালিশে বসে দুপক্ষ যখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে, তখন পরিস্থিতি শান্ত করতে গিয়ে আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম এবং তাদের কঠোর ভাষায় শাসন করি।”

তিনি আরও জানান, পরবর্তীতে সালিশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উভয় পক্ষই সমঝোতায় পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে দত্তপাড়া ইউনিয়নে পারিবারিক বিরোধ নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি হানজালা হস্তক্ষেপ করেন।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” পরে টেবিল চাপড়ে তিনি আরও বলেন, “এই মিয়া চুপ করেন, আমি বিচার করার জন্য এসেছি। কাউন্টার দিলে আমি দিব।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন সংসদ সদস্য হিসেবে তার আরও সংযত ও ধৈর্যশীল আচরণ করা উচিত ছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ