ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নদীভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের নদী ও খালপাড়ের ভাঙন প্রতিরোধে পরিবেশবান্ধব উপায় হিসেবে বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ প্রযুক্তিকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম এ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

উপস্থাপনায় তিনি জানান, নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওর এলাকার সড়ক এবং সড়ক ও রেলপথের পাশের ভূমি সুরক্ষায় প্রচলিত কংক্রিট ব্লক ও জিও ব্লকের বিকল্প হিসেবে বিন্না ঘাস কার্যকর, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে।

তিনি আরও জানান, দেশের কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে বিন্না ঘাস ব্যবহার করা হয়েছে এবং এর ফল ইতিবাচক হওয়ায় ভবিষ্যতে প্রকল্পভিত্তিকভাবে আরও বিস্তৃত আকারে এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণে উদ্ভাবনী ও টেকসই উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ভাঙন বুয়েট

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নদীভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দেশের নদী ও খালপাড়ের ভাঙন প্রতিরোধে পরিবেশবান্ধব উপায় হিসেবে বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ প্রযুক্তিকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম এ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

উপস্থাপনায় তিনি জানান, নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওর এলাকার সড়ক এবং সড়ক ও রেলপথের পাশের ভূমি সুরক্ষায় প্রচলিত কংক্রিট ব্লক ও জিও ব্লকের বিকল্প হিসেবে বিন্না ঘাস কার্যকর, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে।

তিনি আরও জানান, দেশের কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে বিন্না ঘাস ব্যবহার করা হয়েছে এবং এর ফল ইতিবাচক হওয়ায় ভবিষ্যতে প্রকল্পভিত্তিকভাবে আরও বিস্তৃত আকারে এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণে উদ্ভাবনী ও টেকসই উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ