ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের তরুণ উদ্ভাবকদের প্রতি উৎসাহ

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।”

রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা 'মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬'-এ বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।

অংশগ্রহণ করেছে বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থেকেও এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রধানমন্ত্রী তাদের এই আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, “এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।”

তারেক রহমান জানান, যারা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চান, তাদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে। এমআইএসটির শিক্ষার্থীরা সাক্ষাৎকালে তাদের বিশ্বজয়ী রোবটটির নকশা এবং প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানালে প্রধানমন্ত্রী এটিকে উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকার থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দেশের অর্থনীতি গতিশীল করার ব্যাপারে তাঁর ভাষ্য, “তৈরি পোশাকের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো খাতকে গুরুত্ব দিয়ে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তোলার কাজ চলছে।” তিনি বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ. কে. এম. শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের দশ শিক্ষার্থী প্রতিনিধি।

সূত্র: ইত্তেফাক

ট্যাগ : বাংলাদেশ প্রধানমন্ত্রী প্রযুক্তি তরুণ উদ্ভাবক স্টার্টআপ এমআইএসটি আন্ডারওয়াটার রোবট

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের তরুণ উদ্ভাবকদের প্রতি উৎসাহ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।”

রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা 'মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬'-এ বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।

অংশগ্রহণ করেছে বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থেকেও এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রধানমন্ত্রী তাদের এই আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, “এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।”

তারেক রহমান জানান, যারা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চান, তাদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে। এমআইএসটির শিক্ষার্থীরা সাক্ষাৎকালে তাদের বিশ্বজয়ী রোবটটির নকশা এবং প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানালে প্রধানমন্ত্রী এটিকে উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকার থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দেশের অর্থনীতি গতিশীল করার ব্যাপারে তাঁর ভাষ্য, “তৈরি পোশাকের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো খাতকে গুরুত্ব দিয়ে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তোলার কাজ চলছে।” তিনি বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ. কে. এম. শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের দশ শিক্ষার্থী প্রতিনিধি।

সূত্র: ইত্তেফাক

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ