ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমন সিনেমা চাই, যা আমাদের কথা বলবে: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের সমাজ, মানুষের জীবন ও ইতিবাচক পরিবর্তনের বার্তা তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা চলচ্চিত্রে দুই শতাধিক সিনেমা প্রযোজনার মাধ্যমে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। অনুষ্ঠানের অতিথিরা তার হাতে সম্মাননা তুলে দেন।

চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে আরও সম্মাননা পান কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেন। এছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, অতীতের অনেক চলচ্চিত্র দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নিয়েছে। সেসব চলচ্চিত্র শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং দর্শকের কাছে বিভিন্ন ইতিবাচক বার্তাও পৌঁছে দিয়েছে।

আগামী দিনের চলচ্চিত্রেও দেশের মানুষ ও সমাজের বাস্তবতা উঠে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এমন চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

আয়োজনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।

ট্যাগ : এফডিসি আন্দালিব রহমান পার্থ বাংলা চলচ্চিত্র

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এমন সিনেমা চাই, যা আমাদের কথা বলবে: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের সমাজ, মানুষের জীবন ও ইতিবাচক পরিবর্তনের বার্তা তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা চলচ্চিত্রে দুই শতাধিক সিনেমা প্রযোজনার মাধ্যমে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। অনুষ্ঠানের অতিথিরা তার হাতে সম্মাননা তুলে দেন।

চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে আরও সম্মাননা পান কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেন। এছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, অতীতের অনেক চলচ্চিত্র দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নিয়েছে। সেসব চলচ্চিত্র শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং দর্শকের কাছে বিভিন্ন ইতিবাচক বার্তাও পৌঁছে দিয়েছে।

আগামী দিনের চলচ্চিত্রেও দেশের মানুষ ও সমাজের বাস্তবতা উঠে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এমন চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

আয়োজনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ