ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুলশান ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর গুলশান ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।

একই দিনে গুলশান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : ডিএমপি গুলশান থানা যাত্রাবাড়ী থানা

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গুলশান ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর গুলশান ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।

একই দিনে গুলশান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ