ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামালপুরে ২৬ ট্রান্সফরমার চুরির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দলীয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল মিয়া এবং বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার ওবিনুর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। তাঁদের কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে সেচ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক ও কৃষকেরা। এ নিয়ে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় থেকে থানায় অভিযোগ দেওয়া হলে তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় পুলিশ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চুরিতে ব্যবহৃত সরঞ্জামের খোঁজ মেলে। চক্রটির মূল হোতাদের শনাক্ত করতে এবং ঘটনার গভীরে যেতে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।

এদিকে চুরি-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় মঙ্গলবার রাতেই রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করে সংগঠনটি। মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বুরহান জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ : জামালপুর

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ২৬ ট্রান্সফরমার চুরির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ