ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘোষণা ১৪ ঘণ্টার, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বন্ধ ২৬ ঘণ্টার বেশি

ছবি: সংগৃহীত
ফলো করুন

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা স্বাভাবিক হতে সময় লেগেছে ২৬ ঘণ্টার বেশি। এতে ব্রাহ্মণবাড়িয়া শহর, সদর ও সরাইল উপজেলার ২৩ হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক ভোগান্তিতে পড়েন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে আগে জানানো হয়েছিল, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের পরও গ্যাস না আসায় বুধবার সকাল ১০টার পর থেকে ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

দীর্ঘ সময় গ্যাস না থাকায় বাসাবাড়িতে রান্নার কাজ ব্যাহত হয়। একই সঙ্গে খাবারের দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানেও সমস্যা দেখা দেয়।

সরাইলের পাঠানপাড়া এলাকার কলেজশিক্ষক ছাকিয়া বেগম জানান, রাত ১০টার পর গ্যাস ফিরবে ধরে নিয়ে তিনি রান্নার পরিকল্পনা করেছিলেন। কিন্তু গ্যাস না আসায় তা সম্ভব হয়নি। সকালে হোটেলে গিয়েও অতিরিক্ত ভিড়ের কারণে খাবার পাননি। শেষ পর্যন্ত বিকল্প খাবার খেয়েই তাঁকে কাজে বের হতে হয়।

গ্যাস সংকটের প্রভাব পড়ে সিএনজিচালিত অটোরিকশার ওপরও। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সারি তৈরি হয়। এতে চালকদের অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

অটোরিকশাচালক সাব্বির মিয়া জানান, মঙ্গলবার রাত থেকেই তিনি গ্যাসের অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় লাইনে থেকেও গ্যাস না পাওয়ায় বাড়ি ফিরে যেতে হয়। বুধবার সকালেও বড় সারি থাকায় গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি। এতে দুই দিনের আয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান।

বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. শফিকুল হক জানান, সদর উপজেলার ঘাটুরা এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখানে পানি জমে থাকার কারণে কাজ শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগে।

তিনি বলেন, কাজের স্থানের পরিস্থিতি আগে থেকে পুরোপুরি জানা ছিল না। এখন মেরামত শেষ হয়েছে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : সিএনজি গ্যাস সংকট ব্রাহ্মণবাড়িয়া

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঘোষণা ১৪ ঘণ্টার, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বন্ধ ২৬ ঘণ্টার বেশি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ