ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা, ট্রাফিক পুলিশের তৎপরতায় চালকসহ বাস আটক

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চালকসহ একটি বাস আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।আটক বাসচালকের নাম মো. সাইফুল (২৬)।যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কুতুবখালী এলাকায় বাসটি এক পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং বাসটিকে ধাওয়া করেন।[BANGVIEWS-POST:4763]পরে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ।প্রাথমিকভাবে জানা গেছে, বাসের চাকায় চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক বাসচালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।

পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা, ট্রাফিক পুলিশের তৎপরতায় চালকসহ বাস আটক