ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে তুষারধসে নির্মল পূর্জাসহ ১০ পর্বতারোহী নিহত

সংগৃহীত ছবি
ফলো করুন

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জন নিহত হয়েছেন। নির্মল পূর্জার প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে তারা নিশ্চিত করছে যে বৃহস্পতিবারের তুষারধসে ৪৩ বছর বয়সী নির্মল পূর্জা প্রাণ হারিয়েছেন।

নেপালে জন্মগ্রহণকারী নির্মল পূর্জা পরে ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন। পর্বতারোহণে একাধিক রেকর্ড গড়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ আরোহণ করে আলোচনায় আসেন পূর্জা।

পাকিস্তানের কর্মকর্তারা এর আগে জানান, একই অভিযানে থাকা তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হার্থি এবং নেপালের পুর বাহাদুর গুরুং।

নির্মল পূর্জার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেন, পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় বিশ্বরেকর্ডধারী নির্মল পূর্জাসহ ছয় নেপালি ও চার বিদেশি পর্বতারোহীর মৃত্যু দেশকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, নিহত পর্বতারোহীদের সাহস, নিষ্ঠা ও অবদানের ইতিহাস সব সময় মানুষকে অনুপ্রাণিত করবে।

উদ্ধার অভিযানে যুক্ত আল্পাইন ক্লাব অব পাকিস্তানের মুখপাত্র নায়লা কিয়ানি নির্মল পূর্জাকে অত্যন্ত অভিজ্ঞ, নির্ভীক ও দক্ষ নেতৃত্বের অধিকারী পর্বতারোহী হিসেবে উল্লেখ করেছেন।

পূর্জার নেতৃত্বে একাধিক পর্বতারোহণ অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নায়লা কিয়ানি।

সূত্র: বিবিসি

ট্যাগ : পাকিস্তান নির্মল পূর্জা ব্রড পিক

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে তুষারধসে নির্মল পূর্জাসহ ১০ পর্বতারোহী নিহত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জন নিহত হয়েছেন। নির্মল পূর্জার প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে তারা নিশ্চিত করছে যে বৃহস্পতিবারের তুষারধসে ৪৩ বছর বয়সী নির্মল পূর্জা প্রাণ হারিয়েছেন।

নেপালে জন্মগ্রহণকারী নির্মল পূর্জা পরে ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন। পর্বতারোহণে একাধিক রেকর্ড গড়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ আরোহণ করে আলোচনায় আসেন পূর্জা।

পাকিস্তানের কর্মকর্তারা এর আগে জানান, একই অভিযানে থাকা তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হার্থি এবং নেপালের পুর বাহাদুর গুরুং।

নির্মল পূর্জার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেন, পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় বিশ্বরেকর্ডধারী নির্মল পূর্জাসহ ছয় নেপালি ও চার বিদেশি পর্বতারোহীর মৃত্যু দেশকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, নিহত পর্বতারোহীদের সাহস, নিষ্ঠা ও অবদানের ইতিহাস সব সময় মানুষকে অনুপ্রাণিত করবে।

উদ্ধার অভিযানে যুক্ত আল্পাইন ক্লাব অব পাকিস্তানের মুখপাত্র নায়লা কিয়ানি নির্মল পূর্জাকে অত্যন্ত অভিজ্ঞ, নির্ভীক ও দক্ষ নেতৃত্বের অধিকারী পর্বতারোহী হিসেবে উল্লেখ করেছেন।

পূর্জার নেতৃত্বে একাধিক পর্বতারোহণ অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নায়লা কিয়ানি।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ