ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী নয়নের চিকিৎসার দায়িত্ব নিল প্রধানমন্ত্রী

ফলো করুন

বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু করা হয়। এতে প্রয়োজনীয় সমন্বয়ে সহায়তা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিকিৎসা কার্যক্রম চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা এবং দরিদ্র পরিবারের সন্তান। তিনি ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন বলে জানা গেছে।

চিকিৎসা সহায়তার মাধ্যমে তার স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ : বিএনপি বগুড়া

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী নয়নের চিকিৎসার দায়িত্ব নিল প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু করা হয়। এতে প্রয়োজনীয় সমন্বয়ে সহায়তা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিকিৎসা কার্যক্রম চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা এবং দরিদ্র পরিবারের সন্তান। তিনি ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন বলে জানা গেছে।

চিকিৎসা সহায়তার মাধ্যমে তার স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ