ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ নেবে না হুথিরা

ছবি : সংগৃহিত
ফলো করুন

লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল বা শুল্ক আদায়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথি-পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা জাহাজ চলাচলের ওপর অর্থ আরোপের খবর অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কৌশলগত এ নৌপথ স্বাভাবিকভাবে উন্মুক্ত রয়েছে।

সৌদি আরবের সঙ্গে উত্তেজনা এবং সামুদ্রিক অবরোধের ঘোষণার পর লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, বিষয়টি নিয়ে হুথি ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

তবে হুথি-পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র বা এইচওসিসি জানিয়েছে, জাহাজের নিরাপদ চলাচলে সহায়তার জন্য তাদের সেবাটি স্বেচ্ছামূলক এবং সম্পূর্ণ বিনামূল্যে।

সংস্থাটি আরও বলেছে, বাব এল-মান্দেব প্রণালি পারাপারের বিনিময়ে কেউ অর্থ চাইলে তাকে ইয়েমেনের কর্তৃপক্ষ বা এইচওসিসির প্রতিনিধি হিসেবে বিবেচনা করা যাবে না।

শিপিং কোম্পানিগুলোকে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো অর্থ না দেওয়া এবং জাহাজ-সংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : জেরুজালেম পোস্ট

ট্যাগ : হুথি ইয়েমেন লোহিত সাগর

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ নেবে না হুথিরা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল বা শুল্ক আদায়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথি-পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা জাহাজ চলাচলের ওপর অর্থ আরোপের খবর অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কৌশলগত এ নৌপথ স্বাভাবিকভাবে উন্মুক্ত রয়েছে।

সৌদি আরবের সঙ্গে উত্তেজনা এবং সামুদ্রিক অবরোধের ঘোষণার পর লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, বিষয়টি নিয়ে হুথি ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

তবে হুথি-পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র বা এইচওসিসি জানিয়েছে, জাহাজের নিরাপদ চলাচলে সহায়তার জন্য তাদের সেবাটি স্বেচ্ছামূলক এবং সম্পূর্ণ বিনামূল্যে।

সংস্থাটি আরও বলেছে, বাব এল-মান্দেব প্রণালি পারাপারের বিনিময়ে কেউ অর্থ চাইলে তাকে ইয়েমেনের কর্তৃপক্ষ বা এইচওসিসির প্রতিনিধি হিসেবে বিবেচনা করা যাবে না।

শিপিং কোম্পানিগুলোকে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো অর্থ না দেওয়া এবং জাহাজ-সংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : জেরুজালেম পোস্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ