ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা সৌদি আরবের

ছবি: সংগৃহীত
ফলো করুন

লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায় বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত জোট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক বৈঠকে ৪৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। সৌদি আরব জোটটির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী দেশ হিসেবে কাজ করবে। জোটের সদর দপ্তরও সৌদি আরবে স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

রিয়াদের ভাষ্য অনুযায়ী, এই জোট আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা জোরদার, অবাধ জাহাজ চলাচল নিশ্চিত, বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত এবং সদস্যদেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষায় কাজ করবে।

তুরস্ক, পাকিস্তান, মিসর, সুদান ও জিবুতিসহ ১৪টি দেশ প্রস্তাবিত জোটের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। তবে উপসাগরীয় ছয় দেশের মধ্যে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের নাম সমর্থনকারী দেশের তালিকায় ছিল না।

এর আগে ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। এরপর তারা সৌদি-সংশ্লিষ্ট কয়েকটি জাহাজে হামলার দাবি করে। জবাবে ইয়েমেনের হোদেইদায় হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি আরব।

বিশ্ববাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য বাব আল-মান্দেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নৌপথটি দক্ষিণ লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা সৌদি আরবের

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ