ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হবিগঞ্জে প্রবেশের পথে এনসিপি নেতাদের আটকাল পুলিশ

হবিগঞ্জে প্রবেশের পথে এনসিপি নেতাদের আটকাল পুলিশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

১৪৪ ধারা জারির মধ্যে হবিগঞ্জে প্রবেশের সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। এ সময় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে প্রবেশের পথে সাতগাঁও এলাকায় গাড়িবহরটি থামিয়ে দেওয়া হয়।

বহরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন।

পুলিশের বাধার পর ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি চলে। একই সময়ে হবিগঞ্জ শহরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নেন। এতে পৌর এলাকার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন জানান, আগের দিনের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নেতাদের হবিগঞ্জে আসার কথা ছিল। তবে শহরে প্রবেশের আগেই পুলিশ তাদের আটকে দেয়।

ছাত্রদলের এক নেতা দাবি করেন, ১৪৪ ধারা জারি থাকায় তারা কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন না। তবে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছেন।

এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ হবিগঞ্জ পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

বুধবার সকাল থেকে টাউন হল, জেলা প্রশাসকের কার্যালয়, সদর মডেল থানা, আদালত এলাকা, টাউন হল রোড, চৌধুরীবাজার, কালীবাড়ি রোড, রাজনগর ও শায়েস্তানগরসহ শহরের অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টাউন হল এলাকায় পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।

ঘটনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন নেতা সোনালী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে পৌঁছে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে সারজিস আলম দাবি করেন, ঘটনায় তাদের এক কর্মীর চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা এনসিপির নেতা মুবিনের হাত ভেঙেছে এবং তিনি নিজেও আঙুলে আঘাত পেয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জ সারজিস আলম হাসনাত আব্দুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে প্রবেশের পথে এনসিপি নেতাদের আটকাল পুলিশ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

১৪৪ ধারা জারির মধ্যে হবিগঞ্জে প্রবেশের সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। এ সময় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে প্রবেশের পথে সাতগাঁও এলাকায় গাড়িবহরটি থামিয়ে দেওয়া হয়।

বহরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন।

পুলিশের বাধার পর ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি চলে। একই সময়ে হবিগঞ্জ শহরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নেন। এতে পৌর এলাকার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন জানান, আগের দিনের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নেতাদের হবিগঞ্জে আসার কথা ছিল। তবে শহরে প্রবেশের আগেই পুলিশ তাদের আটকে দেয়।

ছাত্রদলের এক নেতা দাবি করেন, ১৪৪ ধারা জারি থাকায় তারা কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন না। তবে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছেন।

এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ হবিগঞ্জ পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

বুধবার সকাল থেকে টাউন হল, জেলা প্রশাসকের কার্যালয়, সদর মডেল থানা, আদালত এলাকা, টাউন হল রোড, চৌধুরীবাজার, কালীবাড়ি রোড, রাজনগর ও শায়েস্তানগরসহ শহরের অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টাউন হল এলাকায় পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।

ঘটনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন নেতা সোনালী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে পৌঁছে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে সারজিস আলম দাবি করেন, ঘটনায় তাদের এক কর্মীর চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা এনসিপির নেতা মুবিনের হাত ভেঙেছে এবং তিনি নিজেও আঙুলে আঘাত পেয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ