ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাবির মারামারির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত মারামারির প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত ঘটনার পর প্রশাসনের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়। প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২-কে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আসাদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ. নাঈম ফারুকী।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুনুর রশীদ জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও অন্যান্য স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, রাকসু ভবন এবং প্রক্টর দপ্তর পরিদর্শন করবে। রাকসু ভবনে হামলার অভিযোগ রয়েছে এবং প্রক্টর দপ্তর থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার সকালে একটি প্রাথমিক বৈঠক করেছেন। তবে এখনো কোনো ভিডিও বা আলোকচিত্র পর্যালোচনা করা হয়নি।

পরবর্তী সময়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রেজাউল করিম-২ বলেন, ঘটনার সঠিক তদন্তের জন্য ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ : রাজশাহী বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাবির মারামারির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ