ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-পাটওয়ারী

ফলো করুন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। হামলার সময় সাংবাদিকদের বহনকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, হামলায় সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, কয়েকজন সাংবাদিক এবং এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন।

সালেহ উদ্দিন সিফাতের অভিযোগ, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুরের পাশাপাশি মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার একটি ভিডিও তাদের হাতে এসেছে বলে জানিয়েছেন এনসিপির এই নেতা।

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।’

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জ সারজিস আলম

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। হামলার সময় সাংবাদিকদের বহনকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, হামলায় সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, কয়েকজন সাংবাদিক এবং এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন।

সালেহ উদ্দিন সিফাতের অভিযোগ, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুরের পাশাপাশি মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার একটি ভিডিও তাদের হাতে এসেছে বলে জানিয়েছেন এনসিপির এই নেতা।

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।’

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ