ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

ফাইল ছবি
ফলো করুন

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় ৪৪০ কোটি টাকার বেশি ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। দুটি পৃথক কর্মসূচির আওতায় উদ্যোক্তারা ৮ ও ৯ শতাংশ সুদে এ ঋণ নিতে পারবেন।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রিভলভিং তহবিলের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির মাধ্যমে প্রায় ২৯৫ কোটি টাকা বিতরণ করা হবে। এ কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ।

ঋণ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশন ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।

এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সহায়তায় বিআইএফএফএলের সঙ্গে করা আরেকটি চুক্তির আওতায় কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ১৪৫ কোটি টাকা ঋণ দেওয়া হবে। এই কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

উপদেষ্টা জানান, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় চার বছর। গ্রাহক ও ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ৪৮ কিস্তিতে ঋণ শোধের সুযোগ থাকবে।

মোট ঋণের ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য এবং ২০ শতাংশ এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত থাকবে। এ ছাড়া বিতরণ করা ঋণের অন্তত ৬০ শতাংশ উৎপাদন খাতে দেওয়ার নির্দেশনা রয়েছে।

রফতানিযোগ্য ও আমদানি-বিকল্প পণ্য উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ, নারী উদ্যোক্তা, পিছিয়ে থাকা অঞ্চল, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার পরিবেশবান্ধব উদ্যোগ এবং বিদেশফেরত অভিবাসীরা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

তবে মুদি দোকান, ওষুধ ও হার্ডওয়্যার বিক্রির ব্যবসা এবং পরিবেশদূষণকারী কোনো উদ্যোগ এই ঋণ কর্মসূচির আওতায় আসবে না।

ট্যাগ : এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তা ডা. জাহেদ উর রহমান

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ