ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় ৪৪০ কোটি টাকার বেশি ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। দুটি পৃথক কর্মসূচির আওতায় উদ্যোক্তারা ৮ ও ৯ শতাংশ সুদে এ ঋণ নিতে পারবেন।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, রিভলভিং তহবিলের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির মাধ্যমে প্রায় ২৯৫ কোটি টাকা বিতরণ করা হবে। এ কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ।[BANGVIEWS-POST:2691]ঋণ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশন ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সহায়তায় বিআইএফএফএলের সঙ্গে করা আরেকটি চুক্তির আওতায় কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ১৪৫ কোটি টাকা ঋণ দেওয়া হবে। এই কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।উপদেষ্টা জানান, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় চার বছর। গ্রাহক ও ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ৪৮ কিস্তিতে ঋণ শোধের সুযোগ থাকবে।মোট ঋণের ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য এবং ২০ শতাংশ এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত থাকবে। এ ছাড়া বিতরণ করা ঋণের অন্তত ৬০ শতাংশ উৎপাদন খাতে দেওয়ার নির্দেশনা রয়েছে।[BANGVIEWS-POST:2692]রফতানিযোগ্য ও আমদানি-বিকল্প পণ্য উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ, নারী উদ্যোক্তা, পিছিয়ে থাকা অঞ্চল, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার পরিবেশবান্ধব উদ্যোগ এবং বিদেশফেরত অভিবাসীরা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।তবে মুদি দোকান, ওষুধ ও হার্ডওয়্যার বিক্রির ব্যবসা এবং পরিবেশদূষণকারী কোনো উদ্যোগ এই ঋণ কর্মসূচির আওতায় আসবে না।

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ