ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সীমান্তে আটক তিন ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ছবি : সংগৃহিত
ফলো করুন

লালমনিরহাটের দিঘলটারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ৯২৬-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিতালদহ এলাকার হোসনেয়ারা বেগম, তার ছেলে জাহিদ হোসেন এবং একই এলাকার অর্জুন বর্মন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে হোসনেয়ারা বেগম তিনটি গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৮০০ গজ ভেতরে প্রবেশ করেন। দিঘলটারী বিওপির টহলদল তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা একটি গাভি ও দুটি বকনা গরু জব্দ করা হয়।

পরে দুপুরে হোসনেয়ারা বেগমের খোঁজে তার ছেলে জাহিদ হোসেন ও অর্জুন বর্মন বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আটকদের মধ্যে নারীটি ভুল করে বাংলাদেশে প্রবেশের দাবি করেন। অন্য দুই ব্যক্তি নিজেদের নিরাপত্তাজনিত কারণে সীমান্ত পেরিয়ে আসার কথা জানান। তবে বিজিবি জানিয়েছে, তারা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

ঘটনার পর বিজিবি বিএসএফকে বিষয়টি জানায়। বিএসএফ তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করার পর দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনজনকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক তিনজন ভারতীয় নাগরিককে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

ট্যাগ : বিএসএফ বিজিবি লালমনিরহাট বাংলাদেশ ভারত সীমান্ত

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে আটক তিন ভারতীয়কে ফেরত দিল বিজিবি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

লালমনিরহাটের দিঘলটারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ৯২৬-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিতালদহ এলাকার হোসনেয়ারা বেগম, তার ছেলে জাহিদ হোসেন এবং একই এলাকার অর্জুন বর্মন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে হোসনেয়ারা বেগম তিনটি গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৮০০ গজ ভেতরে প্রবেশ করেন। দিঘলটারী বিওপির টহলদল তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা একটি গাভি ও দুটি বকনা গরু জব্দ করা হয়।

পরে দুপুরে হোসনেয়ারা বেগমের খোঁজে তার ছেলে জাহিদ হোসেন ও অর্জুন বর্মন বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আটকদের মধ্যে নারীটি ভুল করে বাংলাদেশে প্রবেশের দাবি করেন। অন্য দুই ব্যক্তি নিজেদের নিরাপত্তাজনিত কারণে সীমান্ত পেরিয়ে আসার কথা জানান। তবে বিজিবি জানিয়েছে, তারা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

ঘটনার পর বিজিবি বিএসএফকে বিষয়টি জানায়। বিএসএফ তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করার পর দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনজনকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক তিনজন ভারতীয় নাগরিককে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ