ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে ফিরল ব্রাজিল

ছবি : সংগৃহীত
ফলো করুন

হাইতির বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলের আসন আবারও ফিরে পেয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জার্মানিকে পেছনে ফেলে গোলসংখ্যার তালিকায় শীর্ষে উঠেছে।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া। আর একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাদের পারফরম্যান্সে স্বস্তির জয় পায় কার্লো আনচেলত্তির দল।

টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে মোট গোলসংখ্যায় জার্মানির চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। তবে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেয়ে সাময়িকভাবে ব্রাজিলকে টপকে যায় জার্মানি।

জার্মানির সেই জয়ের পর তাদের মোট গোল দাঁড়ায় ২৩৯। তবে হাইতির বিপক্ষে তিন গোল করে ব্রাজিল আবারও শীর্ষস্থান দখল করে নেয়।

এই জয়ের পর বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১। জার্মানির চেয়ে দুই গোল বেশি নিয়ে আবারও সবার ওপরে উঠে গেছে সেলেসাওরা।

গ্রুপ সি-তে এই জয়ের ফলে গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিল। একই গ্রুপে মরক্কোও ভালো অবস্থানে থাকায় নকআউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠেছে।

আগামী ২৪ জুন মায়ামিতে নিজেদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি পরের ম্যাচে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ২০০-এর বেশি গোল করা দল মাত্র দুটি, ব্রাজিল ও জার্মানি। তালিকার তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে ফিরল ব্রাজিল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

হাইতির বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলের আসন আবারও ফিরে পেয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জার্মানিকে পেছনে ফেলে গোলসংখ্যার তালিকায় শীর্ষে উঠেছে।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া। আর একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাদের পারফরম্যান্সে স্বস্তির জয় পায় কার্লো আনচেলত্তির দল।

টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে মোট গোলসংখ্যায় জার্মানির চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। তবে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেয়ে সাময়িকভাবে ব্রাজিলকে টপকে যায় জার্মানি।

জার্মানির সেই জয়ের পর তাদের মোট গোল দাঁড়ায় ২৩৯। তবে হাইতির বিপক্ষে তিন গোল করে ব্রাজিল আবারও শীর্ষস্থান দখল করে নেয়।

এই জয়ের পর বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১। জার্মানির চেয়ে দুই গোল বেশি নিয়ে আবারও সবার ওপরে উঠে গেছে সেলেসাওরা।

গ্রুপ সি-তে এই জয়ের ফলে গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিল। একই গ্রুপে মরক্কোও ভালো অবস্থানে থাকায় নকআউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠেছে।

আগামী ২৪ জুন মায়ামিতে নিজেদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি পরের ম্যাচে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ২০০-এর বেশি গোল করা দল মাত্র দুটি, ব্রাজিল ও জার্মানি। তালিকার তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ