ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলা-ইংরেজি-গণিতে পিছিয়ে থাকবে না কোনো শিক্ষার্থী: ববি হাজ্জাজ

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা। ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সিলেট বিভাগে শিক্ষক সংকট তুলনামূলক বেশি উল্লেখ করে তিনি বলেন, দ্রুত শিক্ষক নিয়োগের পাশাপাশি পিটিআইগুলোকে আধুনিক ও কার্যকর প্রশিক্ষণকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো শিক্ষক যেন প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদান না করেন, সে জন্য প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

ববি হাজ্জাজ জানান, শিক্ষকদের বেতন-ভাতা, পদমর্যাদা ও পেশাগত উন্নয়নে সরকার কাজ করছে। শিগগিরই নতুন শিক্ষক নীতিমালা ও প্রধান শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের দায়িত্ব ও জবাবদিহিতাও বাড়ানো হবে।

প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও শিক্ষার মান নিশ্চিত করে অভিভাবকদের আস্থা অর্জনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। হাওরাঞ্চলসহ বিশেষ এলাকার উপযোগী অবকাঠামো নির্মাণে মাঠপর্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

বিদ্যালয় ফিডিং কর্মসূচির খাবারের মান নিয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, খাদ্যের মান যাচাই, আকস্মিক কারখানা পরিদর্শন এবং প্রয়োজনে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয় পরিচালনায় স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি শ্রেণিতে অভিভাবকদের নিয়ে ‘প্যারেন্ট সার্কেল’ এবং প্রতিটি বিদ্যালয়ে ‘স্কুল বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, প্রকল্প পরিচালক মো. আবুল আলিম ও পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ শিক্ষক নিয়োগ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি-গণিতে পিছিয়ে থাকবে না কোনো শিক্ষার্থী: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ